• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

কুমিল্লার নাঙ্গলকোটে গুলিতে ২ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি    ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পি.এম.
প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে গুলিতে ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের ও সালেহ আহম্মদ নামের দুই মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ৩ আগস্ট ২০২৫ তারিখেও একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন নিহত হন। এরপর দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়।

সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো সম্প্রতি নিজ বাড়িতে ফিরে আসলেও উত্তেজনা কমেনি। এ কারণেই শুক্রবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তারা জানায়।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ এম

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ