• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঢাকা-১৭ আসন

তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ পি.এম.
তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণার প্রস্তুতি হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, "ঢাকা-১৭ আসনে কিছু কিছু দল ভুয়া প্রচারণা চালাচ্ছে। মিডিয়া যদি সত্য তথ্যগুলো তুলে ধরতে না পারে, তাহলে সাধারণ জনগণ বিভ্রান্ত হয়।"

তিনি আরও বলেন, "জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু রাজনৈতিক দল অপপ্রচার করে। তবে আমরা জানি বাংলাদেশের জনগণ খুবই সচেতন। তারা এসব অপপ্রচারে কখনোই কান দেয় না।"

সভায় নির্বাচনী প্রচারণা, মিডিয়ার কার্যক্রম এবং জনগণকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার সহ বিভিন্ন পর্যায়ের মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড