• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

তারেক রহমান বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন

নিজস্ব প্রতিবেদক    ১৫ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পি.এম.
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাতের কথা রয়েছে।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দু হবে। বিশেষভাবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোট বিষয়টি প্রধান আলোচ্য বিষয় হিসেবে থাকছে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও যুক্ত হতে পারেন।

উল্লেখ্য, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই বৈঠক দেশের ভোটপ্রক্রিয়া ও রাজনীতিতে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের