• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল


প্রকাশ:  ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যৎতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, প্রতিটি খেলাধুলায় বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫ ইং এর চুড়ান্ত পর্বের প্রস্ততি নিয়ে অবহিত করার সময়ে এমনটা বলেন তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জনগণের ভোটে দল ক্ষমতায় আসলে বেদখল হয়ে যাওয়া মাঠ দখলমুক্ত করা হবে। এছাড়া প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন লেভেলে খেলাধুলাকে ছড়িয়ে দেয়া হবে।

গত ১০ নভেম্বর থেকে দেশের দশ টি সাংগঠনিক বিভাগে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি থেকে ঢাকার দুই ভেন্যু সিটি ক্লাব এবং পুবের গাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে চুড়ান্ত পর্বের খেলা। আগামী ১৯ জানুয়ারী মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে দিবা রাত্রীর ফাইনালে মুখোমুখি হবে সেরা দুই দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহ আলম, দপ্তর সম্পাদক ইবরাহিম খলিলসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা। 

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক