• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

আবদুস সালাম

এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি-ভিওডি বাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন মানুষের দোরগোড়ায় রাষ্ট্রের সেবা পৌঁছে দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া যেমন মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করেছিলেন, ঠিক তেমনভাবেই তারেক রহমানও এ দেশের মানুষের হৃদয়ে পৌঁছে জনগণের নেতৃত্ব দেবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ভাষানী মিলনায়তনে জিয়া মঞ্চ এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন একজন সফল নেত্রী ও একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের ইতিহাসে এমন একটি পরিবারের প্রতিনিধিত্ব করেন, যার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, দুঃসময়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ নয় বছর আপোষহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নেতৃত্ব দেন। তিনি যেখানেই নির্বাচন করেছেন, ইতিহাসে কোথাও পরাজয়ের নজির নেই। আজ আমরা তাঁর জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, যেন মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমরা তাঁর মাগফিরাত কামনা করি।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখনো আমরা প্রকৃত গণতন্ত্র ফিরে পাইনি। তবে আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ, তিনি খালেদা জিয়াকে নেওয়ার আগে এ দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করে যাওয়ার তৌফিক দিয়েছেন। তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানকে আজ দেশের মানুষ গ্রহণ করেছে। তিনি যখন দেশে ফিরেছেন, তখন লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তারেক রহমানকে রেখে গেছেন। তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলেই এ দেশে আবার গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ফিরে আসবে।

আবদুস সালাম বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তারেক রহমানকে এ দেশের জনগণের সেবা করার সুযোগ, শক্তি ও প্রজ্ঞা দান করেন, যাতে তিনি জনগণের অভাব-অভিযোগ দূর করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উল্লাহ ইকবাল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/সবুজ/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক