• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

দ্বিতীয় দিনের শুনানি

প্রথমার্ধে প্রার্থিতা ফিরে পেলেন ২৭ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১১ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনের প্রথমার্ধে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭ জন।

রোববার (১১ জানুয়ারি) দুপুর পর্যন্ত ৩৫ জনের আপিল শুনানি নিয়ে ২৭ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

যাদের আপিল মঞ্জুর হয়েছে তারা হলেন- চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস, এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

এ ছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং ফরিদপুর-৩ আসেন স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

এদিকে ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী কামরুন্নাহার সাথী, কুমিল্লা-৮ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থীর মো. আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মো. বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমান, নড়াইল-২ আসনে গণধিকার পরিষদের প্রার্থী মো. নূর ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. ফরহাদ মিয়া, জামালপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী, সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শরিফুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, চাঁদপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেন, মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আমিনুল ইসলাম, যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ঢাকা-৮ আসনে জনতার দলের প্রার্থী মো. গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনে জনতার দলের প্রার্থী মো. জাকির হোসেনের আপিলও মঞ্জুর হয়েছে।

অন্যদিকে রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. হাবিবা বেগম, শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মিজ তাসলিমা বেগম ও রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিনের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল পেন্ডিং রাখা হয়েছে। তাদের যথাযথ কাগজ সাবমিট করার জন্য ১৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল