• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিরাপত্তা ও ভোটের পরিবেশ নিয়ে বিশ্লেষকদের শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৯ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, আইনশৃঙ্খলা নিয়ে তত শঙ্কা বাড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ ভোটাররা নির্বাচন নিয়ে আগ্রহ হারাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার পরই প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এক মাস না যেতেই ৭ জানুয়ারি গুলি করে হত্যা করা হয় ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে।  

এ অবস্থায় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠলেও, এসব বিচ্ছিন্ন ঘটনা বলছে বিএনপি। তবে পতিত শক্তি ভোট বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

নির্বাচনের আগে এসব হত্যাকাণ্ড ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করবে, যা ভোটের মাঠে প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। বিএনপি প্রার্থী ও সাবেক গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন বলেন, ‘পুরো দেশকে নিরাপদ করতে হবে। অন্তবর্তী সরকার এ বিষয়ে কিছু করতে পারেনি। যদিও সব দল এখন সহযোগিতা করছে।’

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, ‘আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ প্রার্থীদের নিরাপত্তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা। মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে এবং ফিরে যেতে পারে।’

বিশ্লেষকেরা বলছেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা নির্ভর করছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার ওপর।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ‘নির্বাচনের মতো বড় রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে যাতে রাজনীতি না হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে যে ঘাটতি আছে, সেটি সবাই মিলে পূরণ করতে হবে। দোষারোপ বন্ধ হোক এবং আইনশৃঙ্খলা নিয়ে রাজনীতি কিংবা ইঙ্গিতপূর্ণ রাজনীতি বন্ধ হোক।’

বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই নির্ভয়ে ভোট দিতে পারবেন, এমন প্রত্যাশা ভোটারদের।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল