• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

গণভোটে ‘না’ বলার কারণ নেই- ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি নেতা–কর্মীদের গণভোটে ‘না’ বলার পক্ষে প্রচারণা চালানো নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা ফেসবুকেই এসব দেখতে পাচ্ছেন। তবে দলের অবস্থান সেটি নয়। আমরা নিজেরাই একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেটাই হয়েছে। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে, সেই সংস্কারের বিষয়গুলো ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে আমরাই জাতির সামনে তুলে ধরেছিলাম। সংস্কার আমাদের মজ্জাগত। এটি একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। সেখানে “না” বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।’

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের (ছাত্র সংসদ) নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাফল্যের বিষয়টি গভীরভাবে গবেষণা করা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্য ছাত্রসংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় কাজ করার সুযোগ পায়নি; বিশেষ করে ছাত্রদলকে ঢুকতেই দেওয়া হয়নি। বলা যায়, তাদের অবাঞ্ছিত করে রাখা হয়েছিল। এ কারণে ছাত্রদলসহ অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোয় সেভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি।

মির্জা ফখরুল বলেন, ‘আরেকটা বিষয়ে জোর দিয়ে বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের (ছাত্র সংসদ) নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি। আশা করি, এবারও সেভাবে প্রভাব পড়বে না।’

১২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান যখন দেশে আসেন, তখন তাঁকে সংবর্ধনা জানাতে ঢাকায় লাখ লাখ নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। তিনি যখন জেলাগুলোয় যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই সেখানকার নেতা–কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের