• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ডাঃ আউয়াল

ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পি.এম.
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অস্বচ্ছল-অসহায়-দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।।ছবি: ভিওডি বাংলা

যাহা লাউ-তাহাই কদুর মতো ছাত্র সংসদে লীগ শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি ও বিএনপি'র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটি'র সদস্য ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, ছাত্র সংসদ, ছাত্রদল, 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীতে সরকারি ও বেসরকারি মেডিকেলের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অস্বচ্ছল-অসহায়-দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভালবাসায় সিক্ত ডাঃ তৌহিদুর রহমান আউয়াল।

ডাঃ আউয়াল বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি। সমগ্র বাংলাদেশকেই তিনি নিজের পরিবার ভাবতেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার ৩৯ দিনের মাথায় ভয়াবহ ঘূর্নিঝড়ের পর তার সাহসী ভূমিকার কারণে সকলেই ত্রাণ সহযোগিতা পেয়েছিল। নিজের সন্তান অস্ট্রেলিয়ায় পিৎজা ডেলিভারির কাজ করলেও বাংলাদেশের মানুষকে কষ্ট করতে দেন নাই।”

ছাত্রদলের এই নেতা বলেন, "মুনাফেকি চরিত্রের রাজনীতি করছে এক ইসলামিক ছাত্র সংসগঠন। যাদের দ্বারা যাহা লাউ তাহাই কদু অবস্থা দাঁড়িয়েছে। ছাত্র সংসদগুলোতে নিষিদ্ধ ছাত্রলীগ, শিবিরের দ্বারা পুনর্বাসিত হচ্ছে।”

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য সম্পাদক ডাঃ মিজান রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডাঃ রেজওয়ান তাহসিন সীমান্ত, রংপুর মেডিকেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আমিনুর রহমান রনি, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডাঃ শাকিল, সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাকিম, শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহলা ফয়সাল, সহ সভাপতি ডাঃ ফিরোজ, বেসরকারি মেডিকেল কলেজ কলেজ ছাত্রদল নেতা ডাঃ সাব্বির আহমেদ, ডাঃ আশরাফুল আলম প্রিন্স, ডাঃ সাব্বির শরীফ শাকিল, ডাঃ শাওন সিকদার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডাঃ জাকারিয়া পারভেজ, ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আবু সুফিয়ান রোহান, আশরাফুল আসাদ, সাগর, রুবেল, রাফিসহ প্রমুখ।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে