• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইন্দোনেশিয়ায় বন্ধ হলো ‘ডোরেমন’

বিনোদন ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
ডোরেমন-ছবি-ভিওডি বাংলা

স্কুল থেকে ফিরে টেলিভিশনের সামনে বসে পড়া আর রিমোট হাতে নিয়েই ডোরেমন-নোবিতার রঙিন জগতে হারিয়ে যাওয়া-এমন শৈশব স্মৃতি বহু মানুষের মনে আজও অমলিন। সেই নীল রোবট বিড়াল আর তার বন্ধুদের সঙ্গেই কেটেছে একটা প্রজন্মের বড় হয়ে ওঠা।

তবে এবার সেই শৈশব সঙ্গীদের নিয়েই এলো দুঃসংবাদ। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর ইন্দোনেশিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন (RCTI) থেকে চিরতরে বিদায় নিয়েছে জনপ্রিয় জাপানি কার্টুন সিরিজ ডোরেমন।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শেষ দিক থেকেই চ্যানেলটিতে ডোরেমন আর প্রচার হচ্ছিল না। পরে ২০২৬ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে এটি তাদের সম্প্রচার সূচি থেকে সরিয়ে নেওয়া হয়।

নব্বইয়ের দশকের শুরু থেকেই ইন্দোনেশিয়ার ঘরে ঘরে পরিবারের সদস্যের মতো জায়গা করে নিয়েছিল ডোরেমন। নোবিতার ভুল করা, জিয়ান-সুনিওর দুষ্টুমি কিংবা ডোরেমনের অদ্ভুত সব গ্যাজেট শুধু বিনোদনই দেয়নি, শিশুদের শিখিয়েছে বন্ধুত্ব, দায়িত্ববোধ আর সহানুভূতি।

ডোরেমন বন্ধ হওয়ার খবরে সামাজিক মাধ্যমে বইছে স্মৃতির জোয়ার। অনেক ভক্ত শৈশব হারানোর আক্ষেপ করছেন, কেউ কেউ আবার আবেগঘন পোস্টে বিদায়ের বার্তা দিচ্ছেন।

এদিকে গুঞ্জন উঠেছে-নতুন করে আর ফিরবে না ডোরেমন, আসবে না নতুন কোনো গল্প। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেকে। তবে এই হতাশার মাঝেও বিশ্বজুড়ে ডোরেমন ভক্তদের জন্য রয়েছে সুখবর।

জাপানের টিভি আসাহি চ্যানেলে ডোরেমনের নতুন এপিসোড এখনো নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। ২০০৫ সালে শুরু হওয়া ‘নিউ ডোরেমন’ সিরিজটি এখনো চলমান এবং এটি বন্ধ করার কোনো ঘোষণা এখন পর্যন্ত দেওয়া হয়নি।

এ ছাড়া ২০২৫ সালের আগস্টে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘ডোরেমন দ্য মুভি: নোবিতা'স পিকচার ওয়ার্ল্ড স্টোরি’।

সব মিলিয়ে বলা যায়-ডোরেমন হারিয়ে যায়নি। সে এখনো তার জাদুর পকেট নিয়ে জাপানি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে। শুধু কিছু দেশের টেলিভিশন চ্যানেল তাদের সম্প্রচার বন্ধ করে দিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ