• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এখানে নতুন কিছু করার সুযোগ আছে: বুবলী

বিনোদন ডেস্ক    ৮ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পি.এম.
শবনম বুবলী-ছবি-ভিওডি বাংলা

নারীকেন্দ্রিক গল্পে নতুন সিনেমা নির্মাণে হাত দিয়েছেন পরিচালক রায়হান রাফী। তাঁর নতুন ছবি ‘প্রেশার কুকার’-এর শুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। আজ মঙ্গলবার শুটিং ইউনিটে যোগ দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

ছবিটি নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে বুবলী বলেন, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

এই ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর আবারও রায়হান রাফীর পরিচালনায় কাজ করছেন বুবলী। এর আগে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা।

গুঞ্জন রয়েছে, পুরোপুরি নারীকেন্দ্রিক গল্প হলেও ছবিতে একটি শক্তিশালী পুরুষ চরিত্র থাকবে। সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীকে দেখা যেতে পারে বলে শোনা গেলেও, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রযোজনা টিম।

বুবলীর পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তিনজন নারীর আলাদা আলাদা জীবনসংগ্রাম, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপ থেকেই তৈরি হবে ছবির মূল নাটকীয়তা।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ