• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢাকায় রোদেলা দিনেও কুয়াশা, তীব্র শীত অব্যাহত

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ১০:২১ এ.এম.
রোদেলা দিন থাকলেও মধ্যরাতে ঘন কুয়াশা ও তীব্র শীতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর-ছবি: সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে পৌষের হাড়কাঁপানো শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেশিরভাগ সময় রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সকালে শীতের তীব্রতা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রভাবে তা কিছুটা কমবে। তবে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আবার দ্রুত কমতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ, যা সন্ধ্যায় কমে ৩১ শতাংশে নেমে আসতে পারে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।

শীতে কাঁপছে পঞ্চগড়, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ 
দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগভিত্তিক সর্বনিম্ন তাপমাত্রা-
রাজশাহী: ৭.৬°
রংপুর: ৭.৫°
বরিশাল: ৯°
সিলেট: ১১.৫°
চট্টগ্রাম: ১২° সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ কারণে চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
সকাল ৯ টার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত