• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


প্রকাশ:  ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
পুলিশের ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫০ জন ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একটি প্রজ্ঞাপনে ১৯ ও আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক অপর প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

এসব কর্মকর্তাকে ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক