• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

গ্রেপ্তার দুই যুবক

রাজবাড়ীতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় দুটি চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এবং রাত পৌনে ১১টার দিকে আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কালুখালী উপজেলার বাস্তগোলা গ্রামের মো. রফিক মণ্ডলের ছেলে মো. সোহেল রানা (২২) এবং পাংশা উপজেলার পশ্চিমপাড়া চরঝিকরীপুর গ্রামের ছেকেন মণ্ডলের ছেলে মো. সাদ্দাম মন্ডল (২৭)।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল মঙ্গলবার দিনগত রাত সোয়া ৯টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর ও পৌনে ১১টার দিকে  আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই দুটি মোটরসাইকেলসহ সোহেল রানা ও সাদ্দাম মন্ডলকে গ্রেপ্তার করে। একই অভিযানে আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে আর একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ