• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বৃহস্পতি গ্রহে মাকড়সাসদৃশ কাঠামোর রহস্যজনক আবিষ্কার

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ পি.এম.
গ্যালিলিও মহাকাশযান ইউরোপার বরফের নিচে লুকানো রহস্য উন্মোচন-ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার একদল বিজ্ঞানী বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপার মানানান ক্রেটার অঞ্চলে মাকড়সাসদৃশ আকৃতির একটি রহস্যময় কাঠামো শনাক্ত করেছেন। তাদের মতে, এই কাঠামো কিভাবে তৈরি হয়েছে তা বোঝা গেলে ইউরোপার বরফাবৃত ভূত্বকের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে নতুন তথ্য জানা যাবে।

২০২৪ সালে মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার মাকড়সাসদৃশ আকৃতি শনাক্ত করেছিল। তবে ইউরোপার কাঠামো মঙ্গলের তুলনায় দীর্ঘস্থায়ী; মঙ্গলের মাকড়সার কাঠামো প্রতি বসন্তে আবার মিলিয়ে যায়, কিন্তু ইউরোপার কাঠামো কয়েক দশক ধরে টিকে আছে।

বৃহস্পতি চাঁদে শনাক্ত এই কাঠামোর নাম রাখা হয়েছে ‘ধামহান এল্লা’। বিজ্ঞানীদের মতে, এটি মঙ্গলের মাকড়সার মতো হলেও পৃথিবীর বরফে তৈরি লেক স্টার বা আইস অক্টোপাসের সঙ্গে মিল রয়েছে।

বিজ্ঞানী লরেন ম্যাককিউন জানিয়েছেন, মানানান ক্রেটার তৈরির সময় প্রচণ্ড তাপ বরফের নিচে থাকা লবণাক্ত পানিকে গলিয়ে দিয়েছিল। পুনরায় জমে যাওয়া পানি প্রসারিত হয়ে উপরের বরফে ফাটল সৃষ্টি করে। ফাটলের মাধ্যমে ভেতরের লবণাক্ত পানি মহাশূন্যে উদ্গীরিত হয়ে মাকড়সার পা–এর মতো ছড়িয়ে পড়ে। লবণের কারণে নতুন বরফ চারপাশের বরফের তুলনায় গাঢ় দেখায়।

নতুন এই আবিষ্কার সম্পর্কে ম্যাককিউন আরও বলেন, নতুন তথ্য অত্যন্ত রোমাঞ্চকর। পৃষ্ঠতলের এই বৈশিষ্ট্য আমাদের বরফের নিচের অবস্থা সম্পর্কে অনেক কিছু জানাতে পারে। ইউরোপা ক্লিপার মিশনে এমন আরও আকৃতি দেখা গেলে সেখানকার ভূগর্ভস্থ লবণাক্ত পানির আধার থাকার তথ্য জানা যাবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা