• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

মসজিদের ইমামদের স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন মালিক

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পি.এম.
দক্ষিণ সুরমায় ইমামদের নিয়ে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন এম এ মালিক- ছবি-ভিওডি বাংলা

ইসলাম ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএনপির সিলেট-৩ আসনের প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম-ওলামাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে। মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থাও করা হবে ইনশাআল্লাহ।

বুধবার (৭ জানুয়ারি) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মসজিদের ৮৩ জন ইমামকে নিয়ে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেলিবাজারের খাজা মহলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এম এ মালিক বলেন, “আমি একজন মুসলমান পরিবারের সন্তান। ইসলামকে আমি অন্তর থেকে ধারণ করি। লন্ডনে দুটি মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে আমি সরাসরি যুক্ত ছিলাম। আলেম-ওলামাদের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে এবং আমি সব সময় তাদের পক্ষে কথা বলেছি।”

তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে মসজিদ ও ইমামরা মানুষের নৈতিক ও ধর্মীয় শিক্ষা গড়ে তুলছেন, অথচ রাষ্ট্রীয়ভাবে তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। “একজন আলেম মানুষ গড়ার কারখানা। অথচ অনেক ক্ষেত্রে একজন ড্রাইভারের বেতনের চেয়েও কম সম্মানী পান ইমামরা-যা অত্যন্ত দুঃখজনক,” বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও আলেমদের জন্য বিশেষ পরিচয়পত্র, সম্মানী ও সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার স্থানীয় দাবি-দাওয়ার বিষয়গুলো প্রথমেই উত্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন হযরত মাওলানা আব্দুল হাফিজ মুজাহিদপুরি। কুরআন তেলাওয়াত করেন হযরত মাওলানা আব্দুস সালাম। দোয়া ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন হযরত মাওলানা শোয়েব আহমদ ও মাওলানা ইলিয়াস আহমদসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ