• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০৩:১২ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

আসন্ন নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনভর গুলশান কার্যালয়ে নেতাকর্মী ও পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার জানিয়েছেন, ধারাবাহিক বৈঠকে তিনি মিলিত হন দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। বিশেষ করে ঢাকা-১৭ আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি তিনি কিছু জরুরি নির্দেশনা দিয়েছেন।

এদিকে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুব উন্নয়নের ধারা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিকনির্দেশনা আসন্ন ত্রয়োদশ নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নেবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত