• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সোহেল রানা:

ভারতীয় টেলিভিশন বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ হোক

বিনোদন ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ পি.এম.
বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা -ছবি-ভিওডি বাংলা

আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর দেশীয় মিডিয়ায় উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার দেশের সব ধরনের আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গত সোমবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, আমাদের টেলিভিশন যতদিন ভারতে প্রচার করতে পারবে না, ততদিন ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

তিনি আরও বলেন, ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ির ঝগড়াধর্মী নাটক আমাদের সামাজিক বন্ধন ছিন্নভিন্ন করে দিচ্ছে।

মুস্তাফিজুর রহমান আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক চাপ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে দল থেকে বাদ পড়েন। এই ঘটনায় দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে অভিনেতা মিশা সওদাগর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতকে প্রকাশ্যে ‘ধিক্কার’ জানান। সোহেল রানা এবার দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ রক্ষার প্রশ্ন তুলে ভারতীয় টেলিভিশন বন্ধের দাবি তুলেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি