• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

নির্বাচনে আইনশৃঙ্খলায় কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন আয়োজনে অটল। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ভোটকেন্দ্রসহ যেকোনো স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অবাধ প্রবেশাধিকার থাকবে। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচনী প্রচারকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সমন্বিত গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মামলাটির তদন্ত প্রায় শেষ। আগামী ৭ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হবে। এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করে বর্তমান সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।’

সারাদেশে অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান সম্পর্কে তিনি জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্টসহ মোট গ্রেপ্তারের সংখ্যা ৩৩ হাজার ৮০৪ জন। এ সময় ২০১টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, রাস্তাঘাট বন্ধ করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, মাদকবিরোধী অভিযানে গত ডিসেম্বর মাসে ৬৫৮টি মামলা ও ১ হাজার ৬১৩টি মোবাইল কোর্ট পরিচালনার তথ্য জানান তিনি।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি চলমান শৈত্যপ্রবাহে কুয়াশাজনিত সড়ক দুর্ঘটনা এড়াতে পরিবহন মালিক ও চালকদের সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল