• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবে যেতে পারলেন না ডিক্যাপ্রিও

বিনোদন ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ১২:২৩ পি.এম.
হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও- ছবি: সংগৃহীত

ঝলমলে আলো, লালগালিচা আর তারকাখচিত রাতের সব প্রস্তুতি থাকা সত্ত্বেও, শেষ মুহূর্তে বদলে গেছে চিত্রনাট্য। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে হাজির হতে পারেননি হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও।

তিনি ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমি-তে আটকে পড়েন,  ভেনেজুয়েলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে আকাশসীমা বন্ধ হয়ে যায়। এই অস্কারজয়ী অভিনেতা যেখানে তিনি পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটিতে ছিলেন।

উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন একটি গণমাধ্যম জানিয়েছে, সীমিত আকাশসীমা এবং হঠাৎ জারি হওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ডিক্যাপ্রিও শারীরিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উৎসবে তার অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য তাকে ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করার কথা ছিল।

এই ভ্রমণ জটিলতার পেছনে রয়েছে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে নিউইয়র্কে নেওয়া হয়। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সব মিলিয়ে, পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবে শারীরিকভাবে উপস্থিত না হলেও, ডিক্যাপ্রিও তার অভিনয় ও কাজের স্বীকৃতি পেয়েছেন। সমালোচকরা এবং পুরস্কারের ঝুলি প্রমাণ করছে-তার অভিনয় এবং পল টমাস অ্যান্ডারসনের নির্মাণশৈলী মিলিয়ে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যেই বছরের অন্যতম আলোচিত সিনেমা। 

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি