• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

তারেক রহমানের বাসার সামনে থেকে দুজন আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশান-২-এর ১৯৬ নম্বর বাসভবন থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি উক্ত বাসভবন ও পার্কিংয়ে রাখা গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।

এর প্রায় ২৫ মিনিট পর, বেলা ১১টা ১৫ মিনিটে, একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের দাবি, সন্দেহভাজন ওমর ফারুকের দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুড়িয়া (ছোট মোড়ক) গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃত দুজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/ এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ-গণমাধ্যম সহযোগিতা জোরদারে তিন দিনব্যাপী কর্মশালা
পুলিশ-গণমাধ্যম সহযোগিতা জোরদারে তিন দিনব্যাপী কর্মশালা
মেট্রোরেলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার
মেট্রোরেলে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, বাবার কাছে ফিরিয়ে দিলো আনসার
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের