• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বন্যার কারণে এনসিপির জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানালেন ডিএসসিসি প্রশাসক মাদক-অস্ত্র ব্যবসার অভিযোগে সাবেক আফগান এমপির বিচার শুরু বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে : হাইকমিশন আগামী ১০০ বছরেও আর গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বন্ধ হবে বিদেশমুখিতা: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পানির স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক বন্ধ ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ পি.এম.
ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা
ভাঙ্গুড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি,সমাজসেবার উপকারভোগী সহ নানা শ্রেণি-পেশার মানুষ এই দিবসের র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সহ উপজেলা নির্বাচন কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব হচ্ছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে সমাজসেবা কার্যক্রম দিন দিন আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, সমাজের অসহায়, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে সমাজসেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে সমাজ কল্যাণমূলক কাজ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে পানির স্রোতে সেতু ধস, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক বন্ধ
ছবি: সংগৃহীত
ঢাকাগামী বাসে মিলল ৯২ হাজার ইয়াবা, চালক পলাতক
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে কালভার্ট ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ