• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নেত্রকোনায় এসআই হত্যা: গ্রেপ্তার ২


প্রকাশ:  ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ পি.এম.
শেয়ার করুন 0
নেত্রকোনায় এসআই হত্যা: গ্রেপ্তার ২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা: পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, নেত্রকোনার দুর্গাপুরে এ হত্যা মিশনে এ দুজন জড়িত।

রোববার (১২ জানুয়ারি) পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকালে দুর্গাপুরের পৃথক স্থান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার উকিল পাড়ার শমসের আলীর ছেলে সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়ার আব্দুর রহমানের ছেলে মো. বাকি বিল্লাহ (২৬)।  

গত ৯ জানুয়ারি সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের পানমহল এলাকায় তিন-চারজন অস্ত্রধারী যুবক ধারালো অস্ত্র দিয়ে এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে পালিয়ে যান। এ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শফিকুল জামালপুরে কর্মরত ছিলেন।  

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, এসআই শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ছুটিতে বাড়ি এসেছিলেন শফিকুল। কথা ছিল, পরিবার নিয়ে ময়মনসিংহে বাসা নিয়ে থাকার। কিন্তু তা আর হলো না।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত