• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নির্বাচন কমিশনকে দলকানা না হওয়ার আহ্বান পাটওয়ারীর

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ১২:২১ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।ছবি-সংগৃহীত

নির্বাচন কমিশনকে দলকানা না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৩ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘গত এক সপ্তাহ ছবি আর পোস্টারের মহড়া হলো, এ বিষয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। নির্বাচন কমিশনকে দলকানা না হওয়ার আহ্বান জানাচ্ছি। দায়িত্ব সামলাতে না পারলে পদত্যাগ করার আহ্বান জানাই।’

তিনি অভিযোগ করে বলেন, ডিজিটালি কোনো ছিটেফোঁটাও নাই, এখনও কাগজে কলমে কাজ হচ্ছে।

এ ছাড়া ঢাকা ৮ আসনে সুষ্ঠু নির্বাচন হবে তবে নিরাপত্তা ঘাটতি আছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত ও এনিসিপি অ্যালায়েন্স হলেও একই আসনে দুই প্রার্থী দেওয়া নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াত আর এনিসিপি অ্যালায়েন্স হলেও একই আসন থেকে দুই দলই প্রার্থী দিয়েছে। ৫ তারিখের মধ্যে এসব সমস্যার সমাধান হবে।’

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড