• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

দাদিকে স্মরণ করে ‘বিদায়বেলা’ পোস্ট করলেন জাইমা রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ১ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ পি.এম.
দাদি খালেদা জিয়াকে স্মরণ করে নাতনি জাইমা রহমানের পোস্ট। ছবি-ফেসবুক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তার দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায়বেলা’ কবিতাটি পোস্ট করেছেন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নিজের ফেসবুক পেইজে কবিতাটি পোস্ট করেন তিনি। কবিতাটির সঙ্গে দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের একটি ছবিও আপ করেছেন জাইমা রহমান।

কবিতাটি হলো-

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,

জল-ছল-ছল চোখে চেয়ো না।

 ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,

 শুধু বিদায়ের গান গেয়ো না।।

 হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,

 আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

 ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ

 দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।

 চলার তোমার বাকী পথটুকু-

 পথিক! ওগো সুদূর পথের পথিক-

 হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,

 ওগো আঁখির সলিলে ছেয়ো না।।

দূরের পথিক! তুমি ভাব বুঝি

 তব ব্যথা কেউ বোঝে না,

 তোমার ব্যথার তুমিই দরদী একাকী,

 পথে ফেরে যারা পথ-হারা,

 কোন গৃহবাসী তারে খোঁজে না,

 বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?

 দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?

 এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!

 তবে জান কি তোমার বিদায়- কথায়

 কত বুক-ভাঙা গোপন ব্যথায়

 আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-

 পথিক! ওগো অভিমানী দূর পথিক!

 কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো

 মিছে ব্যথা পেয়ে যেয়ো না,

 ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।

[কবিতা: বিদায়-বেলায়, কবি: কাজী নজরুল ইসলাম]

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ