• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার শোকবই উন্মোচন

ভিওডি বাংলা ডেস্ক    ১ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কুয়ালালামপুরে হাইকমিশনে বিশেষ শোকবই খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে শোকবইটি উন্মুক্ত করা হয়। এতে কুয়ালালামপুরে দায়িত্বে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের সদস্যরা স্বাক্ষর করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়ে শোক প্রকাশ করেছেন।

হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, শোকবইটি সাধারণ জনগণ ও আমন্ত্রিত অতিথিদের জন্য দুই দিন উন্মুক্ত থাকবে। ১ জানুয়ারি বৃহস্পতিবার এবং ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবাই শোকবইতে স্বাক্ষর করতে পারবেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশি-বিদেশি কূটনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক জীবন, মানবিক অবদান এবং বাংলাদেশের জন্য তার নিবেদিত কাজকে স্মরণ করে কুয়ালালামপুরে শোক প্রকাশের এই আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
কুয়েতে মিসাইল হামলায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
তুরস্কে গ্যাস লিকেজে বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত