• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমালো সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-ছবি-ভিওডি বাংলা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি জানান, আগে মোবাইল ফোন আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি ছিল, যা এখন ১০ শতাংশে কমানো হয়েছে।

তিনি আরও জানান, যারা দেশেই মোবাইল ফোন উৎপাদন করেন, তাদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে, বাংলাদেশের মোবাইল ফোন উৎপাদন শিল্প আরও বিস্তৃত হবে এবং দেশীয় উৎপাদন বাড়বে।

প্রেস সচিব বলেন, দেশে বিদেশ থেকে প্রচুর ইউজড মোবাইল ফোন আসে। সেগুলো কিছুটা রিপাবলিশ করে বিক্রি করা হয়, যা সাধারণ ক্রেতাদের ক্ষতির পাশাপাশি সরকারকে ট্যাক্স আয়ের সুযোগ থেকেও বঞ্চিত করে। নতুন সিদ্ধান্তের ফলে দেশীয় মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমতে পারে।

তিনি জানিয়েছেন, আগে মোবাইল ফোনে ট্যাক্স ইনসিডেন্স ছিল ৬১.৮০ শতাংশ, যা নতুন নিয়মে কমে ৪৩.৪৩ শতাংশে নেমে এসেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
গাড়ির ভেতরে শৌচাগার, চীনা প্রতিষ্ঠানের অভিনব আবিষ্কার
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা
ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস নির্মাতাদের যে সুখবর দিলো মেটা