গণমানুষের সংকটে পাশে থাকার দল বিএনপি: শেখ রবিউল

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় এবং সামর্থ্যহীন মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি।
মানুষের ভোটাধিকার হরণ হয়েছিলো জানিয়ে তিনি বলেন এই দল গত ১৭ বছর সংগ্রাম করেছে এবং বিজয়ী হয়েছে। গত ১৭ বছর একটা ফ্যাসিবাদী সরকারের কাছে মানুষ জিম্মি হয়েছিলো, মানুষ ভোট দিতে পারেনি, প্রতিকার নিয়ে সোচ্চার হতে পারেনি এবং কি প্রতিবাদও করতে পারেনি।
শনিবার (১১ জানুয়ারী) বিকালে নিউ মার্কেট থানা ও ১৮ নং ওয়ার্ড আয়ুব আলী মদি মার্কেট কাঁচাবাজার ইউনিটের উদ্যোগে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে রবিউল আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন বিগত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে তাই অসহায় মানুষের পক্ষে জীবন নির্ভর কঠিন হয়ে পড়েছে। এই সময়ে বিএনপি গণমানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন জনগণের অধিকার পুন:প্রতিষ্ঠার জন্য ছাত্র-জনতা, বিএনপি এবং সব শ্রেণী পেশার মানুষ আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে সংগ্রাম করছে।
রবিউল আলম বলেন আওয়মীলীগ সরকারের আমলে দেশের অর্থনীতি লুটপাট হয়েছিল। সেটা পুনরুদ্ধার করার চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন দেশটা যেভাবে লুটপাট হয়েছে, ভেঙে পরেছে তা থেকে রাতারাতি উত্তরণ করে জীবন নির্বাহ উন্নত করা বর্তমান সরকারের কাছে বেশ চ্যালেঞ্জিং। রাজনৈতিক দল হিসেবে সরকারের পাশে থেকে গণমানুষের দুর্যোগ, অভাব-অনটন ও কষ্ট ধারণ করে আমরাও রাজনীতি করার চেষ্টা করছি সমস্যা, সমাধানের চেষ্টা করছি।
বিএনপি সুবিধাভোগী দল নয় জানিয়ে তিনি বলেন বিএনপি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দল, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার দল, সংকটে পাশে থাকার দল।
এছাড়া বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে গণমানুষের যেকোনো ক্রাইসিস মোকাবেলায় বিএনপির উদ্যোগ অব্যাহত থাকবেও বলে জানান শেখ রবিউল আলম রবি।
ভিওডি বাংলা/নিউজ







