• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মেট্রো স্টেশনে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পি.এম.
রাজধানীর মেট্রোরেল স্টেশন-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রো স্টেশনগুলোতে এমআরটি পুলিশ তৎপরতা বাড়িয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল নেমেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জানাজায় অংশ নিচ্ছেন।

মেট্রোরেলের সচিবালয়, শাহবাগ, ফার্মগেট ও বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের তল্লাশি করে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে। টিকিট কাউন্টার ও পাঞ্চিং গেটগুলোতে দীর্ঘ লাইনের কারণে কিছু স্থানে সাময়িক ভিড় দেখা গেছে।

এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানান, সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুটোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি
১৮ বছর পর ধরা পড়লো তিন খুনের আসামি