• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

খালেদা জিয়ার জানাজা

আজ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত

   ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ এ.এম.
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে আজ বুধবার রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করা হবে। এ–সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যান চলাচল সংক্রান্ত বিধিনিষেধ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয় সরণি অভিমুখে যান চলাচল সীমিত থাকবে।

কাজী নজরুল ইসলাম এভিনিউ যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ বিজয় সরণি ও ফার্মগেটমুখী যান চলাচল সীমিত থাকবে।

বনানী–মহাখালী–গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা–শাহবাগ–মতিঝিল–পল্টন–গুলিস্তানগামী যানবাহনগুলোকে মহাখালী–জাহাঙ্গীরগেট–কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে বলা হয়েছে।

মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনগুলোকে মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে মিরপুর–টেকনিক্যাল–শ্যামলী রিং রোড ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

মিরপুর থেকে রমনা ও মতিঝিলগামী যানবাহন শ্যামলী থেকে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড ব্যবহার করে জাহাঙ্গীরগেট–মহাখালী–তেজগাঁও–মগবাজার ফ্লাইওভার দিয়ে চলাচল করবে।

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং অভিমুখে যান চলাচল সীমিত থাকবে।

ধানমন্ডি ৩২ নম্বর ক্রসিং ও প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে যানবাহন ডাইভারশন দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণমুখী যান চলাচল সীমিত থাকবে।

যেসব ক্রসিংয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে

ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং

ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং

বিজয় সরণি ক্রসিং

উড়োজাহাজ ক্রসিং

আসাদগেট ক্রসিং

রাপা প্লাজা ক্রসিং

গণভবন ক্রসিং

ফলে রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম/আড়ং, বিজয় সরণি থেকে লেক রোড হয়ে গণভবন এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান–ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

পার্কিং ব্যবস্থাপনা

ঢাকা মহানগরের যানবাহনের জন্য পার্কিং নির্ধারণ করা হয়েছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

ঢাকার বাইরে থেকে আগত যানবাহনের জন্য পার্কিং স্থান—

মতিঝিল বাণিজ্যিক এলাকা

শাহবাগ থানা এলাকা

উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌবাজার/গরুর হাট এলাকা

পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোড

ডিএমপি জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে এসব নির্দেশনা ও ডাইভারশন কার্যকর থাকবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির দিনে চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ
ছুটির দিনে চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশ
মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অনৈতিক লেনদেনের অভিযোগ মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯