• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় সরকার গঠন করবে বিএনপি: আমীর খসরু

   ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ৩১ দফার সংস্কার বাস্তবায়ন সবাইকে নিয়ে করতে চায় তার দল। 

শনিবার বিকালে রাজধানীর বনানীতে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঢাকাসহ সারাদেশ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী অংশ নেন এই আয়োজনে। এসময়, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। 

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি একা নয় ৪২ দল একসাথে সরকার পতনের আন্দোলন করেছে, অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই পরিস্থিতি। 

সরকার পতনের আন্দোলনে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বড় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের অন্য অংশীজনদের অবস্থান খাটো করে দেখা যাবে না। আন্দোলনের কৃতিত্ব নিতে গিয়ে যেন ভেদাভেদ সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। 

আগামীতে জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। 

আমীর খসরু বলেন, স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্রকাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান মেধাবৃত্তিক রাজনীতিতে জোর দিয়েছিলেন। বিএনপি এখনও সেই পথেই হাঁটছে। দলটি তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই