• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘পান্থকুঞ্জ পার্ক বাঁচাতে উদাসীন সরকার’

   ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পি.এম.

মিনহাজুল ইসলাম

সংস্কারের নামে অবহেলায় সাত বছর ধরে বন্ধ থাকা পান্থকুঞ্জ পার্কটির হয় তো শেষ রক্ষা হচ্ছে না। ধ্বংসের আয়োজনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে শেখ হাসিনা আমলে নেয়া প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প। পার্কটি বাঁচাতে অন্তর্বর্তী সরকারও অনেকটাই যেন উদাসীন। তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পার্কটিকে বাঁচাতে লড়ে যাচ্ছেন গাছ রক্ষা আন্দোলন কর্মীরা।

কনক্রিটে ঠাসা রাজধানীর প্রাণকেন্দ্রে এক খণ্ড সবুজের আচ্ছাদন পান্থকুঞ্জ পার্ক। কারওয়ানবাজার সংলগ্ন হাজারো বৃক্ষ শোভিত ৫ একর আয়তনের এই উদ্যান আশপাশের মানুষের কাছে এক স্বস্তির ঠিকানা। কিন্তু সেই ঠিকানার স্বরুপ বদলে দেওয়া হচ্ছে নগর উন্নয়নের নামে। এক সময়ের স্নিগ্ধ-শীতল পার্কটিকে পরিণত করা হয়েছে রং-রূপহীন এক পরিত্যক্ত জায়গায়।

রাজউকের তত্ত্বাবধানে থাকা পার্কটির মালিকানা আশির দশকের শেষে আসে ঢাকা সিটি করপোরেশনের কাছে। ২০১৮ সালে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় দক্ষিণ সিটি করপোরেশন। বিপত্তির শুরুটা সেখান থেকেই। গত ৭ বছর ধরে এখানে প্রবেশে মানা সাধারণ মানুষের।

পান্থকুঞ্জ পার্কের এক পাশে নির্মাণ করা হবে এলিভেটেড এক্সপ্রসেওয়ের র‍্যাম্প। যেখানে ওঠানামা করবে গাড়ি। তাই পার্কটি রক্ষার দাবিতে সম্প্রতি জোড়ালো আন্দোলনে নামেন পরিবেশবাদীরা। আবার সেই আন্দোলনে বাধা দেয় আরেকটিপক্ষ।

এবার পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে কারওয়ান বাজার থেকে পলাশি পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সংযোগ সড়ক বাতিলের দাবিতে টানা ৩০ দিন যাবৎ নাগরিক সমাবেশ করে আসছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। 

শনিবার (১১ জানুয়ারি) নাগরিক সমাবেশের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেন, আমাদের দেশের শাসকগোষ্ঠী এমন যে এদেশের কি হবে তাতে তাদের কিছু যায় আসে না।  আমার মনে হয় বেশিদিন লাগবে না এদেশের ফ্লাইওভার মেট্রোরেল আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।  

এবার পার্কে ৩০ দিন যাবত অবস্থানকালীন প্রতীকি সবুজায়ন কার্যক্রম হাতে নিয়েছে এই পরিবেশবাদীরা। সবজি এবং ফুল গাছ লাগিয়ে ৩০ দিনেই তাক লাগিয়ে দিয়েছেন তারা। তারা বলছেন এমন একটি পার্ক আমরা চাই যেখানে গাছ থাকবে পাখি থাকবে সবুজ ও মনোরোম পরিবেশও থাকবে। 

পান্থকুঞ্জ পার্কের সবুজে ভরা আবহ। এলাকাবাসীর কাছে এখন কেবলই স্মৃতি। যদিও তারা স্বপ্ন দেখেন উন্নয়নের বলি থেকে রক্ষা পাবে এই উদ্যান।

ভিওডি বাংলা/ এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি