• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

ত্রয়োদশ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: তাহের

কুমিল্লা প্রতিনিধি    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পি.এম.
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমত, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। দ্বিতীয়ত, বিএনপি একা হয়ে পড়েছে। তৃতীয়ত, রাইটিস্ট হিসেবে পরিচিত দলগুলো এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সবাই ঐক্যবদ্ধ হয়েছে—যা আগে কখনও ঘটেনি।”

তিনি বলেন, “সুতরাং বলা যায়, একদিকে রয়েছে দু-একটি দল; অপরদিকে রয়েছে পুরো বাংলাদেশ। ফলে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। আমরা আশা করছি এই নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।”

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক