• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-১৭ আসন

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সালাম-ডোনার

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আবদুস সালাম ও ফরহাদ হালিম ডোনার। ছবি- ভিওডি বাংলা

ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার নির্বাচনী কার্যক্রমের প্রধান সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও ডা. ফরহাদ হালিম ডোনার।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন চৌধুরীর কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন তারেক রহমান