• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্রীড়াঙ্গনের মাধ্যমে মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে চাই : আমিনুল হক

   ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পি.এম.
পল্লবী সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত সুস্থ  একটি জাতি তৈরি করতে চাই বলেছেন,বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিষ্ট সরকার কারনে বাংলাদেশের যুবসমাজ মাদকের দিকে চলে গিয়ে তারা নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। আমরা এই খেলাধুলার মাধ্যমে সেই যুবসমাজকে খেলার মাঠে নিয়ে আসতে চাই এবং এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই আমরা মাদকমুক্ত সুস্থ জাতি তৈরি করতে পারব। 

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক  বলেন,বাংলাদেশ একটি ক্রীড়ামোদী দেশ। গত ১৭ বছরে আমরা দেখেছি আওয়ামী স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সবদিক দিয়ে এমনভাবে দলীয় ও রাজনীতি করণ করেছে যে- এরফলে দেশের ফুটবল ক্রিকেট হকি সহ সকল ইভেন্ট দূর্নীতিগ্রস্হ অবস্থায় রয়েছে। আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যাকটি সেক্টর ধ্বংসের পথে চলে গেছে। 

সাবেক সাফজয়ী এ ফুটবলার বলেন,সেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারাদেশে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে যাচ্ছি। 

 শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,যুগ্ম আহবায়ক ও টূর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আক্তার হোসেন,মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাভেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,এস এম জাহাঙ্গীর হোসেন। 

উদ্বোধনী খেলায় পল্লবী থানা ও দক্ষিণখান থানার মধ্যে গোল শূন্য ড্র হয়। 

জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫' ঢাকা মহানগর উত্তর এর ২৬ টি থানাকে ৮ টি গ্রুপে বিভক্ত করে কোয়ার্টার ফাইনাল,সেমিফাইনাল খেলার পরে ২ টি দল নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো ঢাকার মাঠে প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে । জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টটি প্রতি বছর অনুষ্ঠিত হবে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই