• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

এনএসআই'র তথ্যের ভিত্তিতে জাল টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ পি.এম.
এনএসআই'র তথ্যের ভিত্তিতে জাল টাকাসহ দুই যুবক গ্রেপ্তার। ছবি: ভিওডি বাংলা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বরগুনা সদর থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে থানা থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের গাবতলা গ্রামের চরকগাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে থেকে ওই যুবকদের আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার মোট ২০টি জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হলেন- ওই এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫) ও মৃত আঃ গনি মিয়ার ছেলে মোঃ নাশির উদ্দিন নান্টু(৪০)।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার মোবাইল টিমের সদস্যরা চরকগাছিয়া এলাকা থেকে জসিম উদ্দিনকে পনের হাজার টাকা সহ আটক করে। পরে তার স্বীকারোক্তিতে নাশির উদ্দিন নান্টু‌কে গ্রেপ্তার করে তার নিকট থেকে আরো পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন। মোট ২০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ জাহিদুল ইসলাম মেহেদী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার