• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের জন্য আপাতত শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়েছে, তারা শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে অবস্থান নিয়েছেন। দুপুর ১২টায় আবারও শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন।

হাদি হত্যার বিচার দাবিতে সারাদেশের জনতাকে শাহবাগে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২