• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লুকিয়ে সিনেমা দেখব : রিয়েলি

   ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পি.এম.
ফাইল ছবি

ভিওডি বাংলা রিপোর্ট

স্বপ্ন তার আকাশ ছোঁয়া। যার স্বপ্ন আকাশের মতো বিশাল তাকে আটকে রাখার সাধ্য কার? রুপালি দুনিয়ায় ডানা মেলার স্বপ্ন নিয়ে পথচলা শুরু নিপা আহমেদ রিয়েলির।

শুক্রবার থেকে তার নামের পাশে যুক্ত হলো চিত্রনায়িকা তকমা। মুক্তি পেয়েছে রিয়েলির ‘মেকাপ’ সিনেমা। অনন্য মামুন পরিচালিত সিনেমাটির গল্পে উঠে আসবে চিত্রপুরীর অন্ধকার অধ্যায়ের গল্প। একজন সাধারণ মেয়ের নায়িকা হয়ে ওঠার গল্প। খ্যাতিমান তারকার সঙ্গে প্রেম। ব্যক্তিজীবনের নানা টানাপোড়েনের গল্পই হচ্ছে ‘মেকাপ’। এতে রিয়েলির বিপরীতে রয়েছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান ও রোশান।

নিজের প্রথম সিনেমায় তারিক আনামের মতো শিল্পীর সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে রিয়েলি বলেন, ‘শুটিং সেটে তারিক আনাম খান যে এত বড় মাপের অভিনেতা, সে কথা একটি বারের জন্যও বুঝতে দেননি। তার মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য ভাগ্যের ব্যাপার। এরপর তার সাপোর্ট না পেলে নিজেকে মেলে ধরতে পারতাম না।’

এরপর রোশানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘রোশান ভাই অনেক হেল্পফুল ছিলেন। তিনিও চাইছিলেন যেন কাজটি অনেক ভালো হয়। পুরো টিম মিলেই চেষ্টা করেছি একটি ভালো প্রোজেক্ট উপহার দিতে।’

রিয়েলি বলেন, ‘পুরোটাই চ্যালেঞ্জ ছিল আমার জন্য। কারণ একজন জনপ্রিয় নায়িকার চরিত্র আমাকে তুলে ধরতে হবে। আমি তো নতুন। তাই আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। চেয়েছি সুন্দর করে নিজের চরিত্র বিশ্বাসযোগ্য করে তুলতে। কতটা পেরেছি দর্শক বিচার করবেন।’

এ মুহূর্তের ব্যস্ততা কী নিয়ে—জানতে চাইলে নায়িকা বলেন, ‘সিনেমার প্রচারণায় সময় দিচ্ছি। শুক্রবার নিজের মতো করে একটি শো বোরকা পরে দর্শকের সঙ্গে বসে তাদের প্রতিক্রিয়া দেখব। এরপর টিমের সঙ্গে হল ভিজিটে যাব। এভাবেই চলবে। এ ছাড়া সিনেমার জন্য তো পত্রিকা, অনলাইন ও টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছি।’

রিয়েলি আরও বলেন, ‘দর্শকের জন্যই আমরা কাজ করি। আমার প্রথম সিনেমা সবাইকে দেখার আহ্বান করব। সিনেমাটি দেখার পর আপনাদের মতামত দেবেন।’

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা