• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইনকিলাব মঞ্চ

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত‍্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর তারা অবরোধ করে।

এর আগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি এসে শাহবাগ মোড় অবরোধ করে।

এতে ওই এলাকায় যান চলাচল থমকে আছে।

আজ সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভিওডি বাংলা/ এস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করা হবে: আবদুস সালাম
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ডেসকোর তিন কর্মীর মৃত্যু, আহত ২