• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খিয়াম শহরে সংঘটিত এ হামলার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হিজবুল্লাহর এক্স (সাবেক টুইটার) বার্তায় বলা হয়, শহরের একটি পৌরসভা ভবনের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়েছে। এর আগে একই গোষ্ঠী জানায়, লেবাননের বিনত জুবাইল জেলার সীমান্তবর্তী শহর মারুন আল-রাস এলাকাতেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।

এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতসহ যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার পরিচালিত এই হামলা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের হামলা তিনি প্রত্যাশা করেননি। যদিও বিভিন্ন সূত্রের দাবি, যুদ্ধ শুরুর আগেই ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের বিষয়ে তাকে সতর্ক করা হয়েছিল।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এ পর্যন্ত সংঘর্ষে অন্তত ২ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বেশিরভাগ সময় বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!