• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প মাইনাস টু বাস্তবায়নে জঙ্গি উত্থান, ১৬ বছর আড়ালে জেনারেল আমিন জিয়াউর রহমানের খনন করা খাল ভরাট করতে গিয়ে আ.লীগ নেতা আটক সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এমআরইউর মানববন্ধন

লাল-সবুজ বাস

বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর এখন দেশের মাটিতে। বৃহস্পতিবার ১১টায় ৫৪ মিনিটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে ভেতরে প্রবেশ করেন। প্রথমেই তিনি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরেন।পরে স্থায়ী কমিটির অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

লাল-সবুজ বাসে বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তারেক রহমান।

এরপরই তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ফুলে মালা পরিয়ে জামাতাকে বরণ করেন নেন। নাতনি জাইমাকে ও আদর করতে দেখা যায়। তারেক রহমান এসময় তাঁর পাশে কিছু সময় বসে থাকেন। এরপর বেলা ১২টা ২০ মিনিটে তারেক রহমানে স্ত্রী ও তাঁর মেয়ে সাদা রঙের একটি জিপ গাড়িতে উঠে বসেন।

দলের অন্য নেতাদের সঙ্গে তারেক রহমান বেলা ১২টা মিনিটে ৩২ মিনিটে লাল সবুজ রঙে একটি বুলেটপ্রুফ বাসে উঠে বসেন। দুই মিনিট পরে বাসটি বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের দিকে যেতে শুরু করে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির
ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ৩ হাজার ৮৮ মামলা ডিএমপির