• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তানে ফিরছেন নোবেলজয়ী মালালা

   ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পি.এম.
ফাইল ছবি

ভিওডি বাংলা 

বিশ্বের কনিষ্ঠতম নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই ইসলামাবাদে দুদিনব্যাপী নারী শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে পাকিস্তানে আসছেন। দেশটির শিক্ষা সচিব মহিউদ্দিন আহমদ ওয়ানি জানিয়েছেন, ১১ এবং ১২ জানুয়ারি অনুষ্ঠেয় সম্মেলনে অংশ নেওয়া শেষে তিনি দেশে ফিরে যাবেন।

‘মুসলিম সম্প্রদায়ে মেয়েদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এ সম্মেলনের লক্ষ্য মুসলিম সমাজে মেয়েদের শিক্ষার উন্নয়নের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা তুলে ধরা, আলোচনা উৎসাহিত করা এবং কার্যকর সমাধান খুঁজে বের করা।

সরকারি বিবৃতি অনুযায়ী, এ সম্মেলন উচ্চ পর্যায়ের আলোচনা এবং সহযোগিতার জন্য একটি আদর্শ মঞ্চ গড়ে দেবে। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন। তিনি তার বক্তব্যে মেয়েদের শিক্ষা ও লিঙ্গ সমতা উন্নয়নে জাতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।  

সম্মেলনের শেষ দিন ইসলামাবাদ ডিক্লারেশন নামে একটি চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে মুসলিম সমাজের পক্ষ থেকে মেয়েদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি পুনর্নির্ধারণ করা হবে।  

তিনি বলেন, ‘আমরা আফগান সমাজের ঐতিহ্যকে মূল্যায়ন করি এবং আফগান সরকারকেও সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। শিক্ষার দিক থেকে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি।’

মালালা সর্বশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তান সফর করেছিলেন। তখন তিনি দেশের বন্যা আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে
রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে পশ্চিমবঙ্গে