• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার তেল উদ্ধার উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ: ট্রাম্প

বাংলাদেশের উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পি.এম.
তারেক রহমান। সংগৃহীত ছবি

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তিনি লন্ডনের বাসা থেকে বের হয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হন এবং অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছান।

তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আবেগ-উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলের নেতারা তার স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করছিলেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।

ভিওডি বাংলা/ আ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান