• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

রিয়াজের মৃত্যু নিয়ে গুজব, ঘনিষ্ঠজনের অস্বীকার

বিনোদন ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পি.এম.
রিয়াজ আহমেদ। সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হঠাৎ করে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও বিষয়টি সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে।

রিয়াজের একজন ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেন, “এমন কোনো ঘটনা হওয়ার কথা নয়। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। যদি সত্যিই কিছু ঘটত, তাহলে এতক্ষণে বিষয়টি নিশ্চিতভাবে জানা যেত।”

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে অভিনেতা রিয়াজ আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। কেউ বলছেন তিনি ভারতে চলে গেছেন, আবার কেউ বলছেন দেশের ভেতরেই রয়েছেন। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল নম্বরও বর্তমানে বন্ধ রয়েছে।

শেখ হাসিনার সরকারের সময়ে রিয়াজ সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাকে একাধিকবার শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও দেখা গেছে।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে টানা দুই দশক ধরে রিয়াজ ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন। ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি উপহার দেন বহু ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্র বা অভিনয় প্রকল্পে তাকে আর দেখা যায়নি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি