• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পি.এম.
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান-ছবি-ভিওডি বাংলা

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ১৬ মিনিটে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনার সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। এই আলোচনায় তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, `বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে এই নির্বাচনী এলাকায় জনসভা করবেন-এই শর্তে আমি প্রার্থী হতে রাজি হয়েছি। খুব শিগগিরই বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা দেবে।'

রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির প্রার্থী হলে গণঅধিকার পরিষদে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, `হ্যা, সবই থাকব, আল্লাহ ভরসা।'

এদিকে এই খবর প্রকাশের পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা চান, এই আসনের জন্য স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়া হোক। ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনের মধ্যে শুধুমাত্র একটি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি; বাকি তিনটি আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে