• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি ভোটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নতুন দাম ঘোষণার আগে রাজধানীতে অস্থিরতা, পাম্পে দীর্ঘ লাইন

দু’দিন আগেই ঢাকায় জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। 

আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় স্ত্রী ও কন্যাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে গণসংবর্ধনা গ্রহণ শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা সংলগ্ন সড়কে গিয়ে দেখা যায়, বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। ইতোমধ্যে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, স্থাপন করা হয়েছে তাঁবু ও মাইক। সড়কের দুই পাশে লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আগেভাগেই ঢাকায় এসে জড়ো হচ্ছেন। অনেকে মঞ্চের আশপাশেই অবস্থান করছেন বলে জানা গেছে।

নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে কঠোর নজরদারি। মঞ্চ এলাকায় চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স (সিএসএফ), পুলিশ ও সেনাবাহিনী টহলে রয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ১০টি রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছে এবং একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে তারেক রহমান ওঠার কথা থাকলেও সংস্কারকাজ শেষ না হলে তিনি সাময়িকভাবে মায়ের বাসভবন ‘ফিরোজা’য় থাকবেন।

উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে ১৮ মাস কারাভোগের পর চিকিৎসার জন্য ২০০৮ সালে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর এবার তিনি দেশে ফিরছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আন্দালিব রহমানের মেয়ের বিয়ে
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
নয়াপল্টনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি সংসদ সদস্যদের বৈঠক
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান