• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ

ট্রাস্টের চেয়ারম্যান-ট্রেজারারের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পি.এম.
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ট্রাস্টের চেয়ারম্যান-ট্রেজারারের অপসারণের দাবিতে মানববন্ধন। ছবি: ভিওডি বাংলা

নিয়মবর্হিতভাবে চাকরিচ্যুতদের পুর্নবহাল, ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রেজারারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় অবস্থিত এই হাসপাতালের সামনে তারা মানববন্ধন করেন । মানববন্ধনে অধ্যক্ষ ও পরিচালকেরও অপসারণ চাওয়া হয়।

মানববন্ধনে তারা বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে ফ্যাসিস্ট তমাল মনসুর শহীদ মনসুর আলী ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রেজারার পদ অবৈধভাবে দখল করে রেখেছেন। এক ব্যক্তি একই সঙ্গে দুই পদে থাকার কোনো বিধান নেই। অথচ তমাল মনসুর অবৈধভাবে দুই পদ দখল করে আছেন। জুলাই অভ্যূত্থানের সময়ে তমাল মনসুর আহতদের চিকিৎসা বন্ধ করে দেয়।
 
তারা বলেন, জাতীয়তবাদী চিকিৎসক ও কর্মকর্তারা যারা আহতদের চিকিৎসা দিয়েছিলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নিয়মবর্হিভূতভাবে তাদের চাকরিচ্যুত করা হয়। অবিলম্বে সব চিকিৎসক, শিক্ষক, কমকর্ত ও কর্মচারীদের চাকরিতে পুর্নবহাল করতে হবে। সেইসঙ্গে ট্রাস্টের পলাতক তমাল মনসুর এবং তার মা লায়লা আনজুমান ও মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পরিচালককে অপসারণ করতে হবে।

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের রেজিষ্ট্রার ডা. মো. রেজাউল হক বলেন, অভ্যূত্থানের সময় ফ্যাসিস্ট তমাল মনসুর ও তার মা লায়লা আঞ্জুমান আহতদের চিকিৎসায় কঠোর নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমরা চিকিৎসা দেই। সে কারণে ৫ আগস্টের পর জাতীয়তাবাদী চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের চাকরিচ্যূত করা হয়।

তিনি বলেন, ফ্যাসিস্ট গোষ্ঠি সেবার মান অত্যন্ত নিম্নমানের বানিয়েছে। আমাদের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) মঙ্গলবার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরির্দশনে আসে। এটি টের পেয়ে জন প্রতি এক হাজার টাকা দিয়ে তারা আগে থেকে কিছু ভাড়াটে রোগী নিয়ে এসেছে। 

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চাকরিচ্যুত ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেরিনা সুলতানা, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দীনা এ এস হোসাইন, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবদুল্লাহ আল ফারুক, সার্জারী বিভাগের রেজিষ্ট্রার ডা. মো. রেজাউল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের সিনিয়র লেকচারার ডা. আনজিরা ফারাহ লিনজা, মেডিসিন ইউনিট-১ এর সহকারী রেজিষ্ট্রার ডা. রায়হান আহম্মেদ এবং অপথালমোলজি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. ফারহানা কাসেমী প্রমুখ।

ভিওডি বাংলা/ এসএইচ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস ডা. নাসির বিপুল ভোটে সভাপতি নির্বাচিত
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী