• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪৩তম বিসিএসে বাদ পড়া বেশিরভাগই নিয়োগ পাবেন : জনপ্রশাসন সচিব

   ৯ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পি.এম.
৪৩তম বিসিএসে বাদ পড়া বেশিরভাগই নিয়োগ পাবেন : জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক

৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের মধ্যে বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়াদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ২২৭ জনের পুনরায় তদন্ত হয়েছে। ফৌজদারি অপরাধে জড়িত ছাড়া বাকিরা সবাই নিয়োগ পাবেন।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, গেজেটে যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ না থাকলে তারা চাকরিতে যোগ দিতে পারবেন। ৪৩তম বিসিএসের গেজেটে যারা বাদ পড়েছেন, তাদের আবেদন নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ প্রার্থী। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন মোট ২৬৭ জন।

এসব প্রার্থীর বাদ পড়ার বিষয়ে সম্প্রতি ব্যাখ্যা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ-পদোন্নতিতে বেড়েছে সরকারি কর্মচারীদের সম্মানি
নিয়োগ-পদোন্নতির কাজে নিয়োজিত কর্মচারীদের সম্মানি বাড়াল সরকার
ভিসা নীতি বড় পরিবর্তন আনছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে সরকার
সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ
সেতুমন্ত্রী কৌশলগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাইকার সহযোগিতা গুরুত্বপূর্ণ