• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

হাসিনার প্রতি কেন ভারতের অতিরক্ষণশীল আচরণ; প্রশ্ন রিজভীর


প্রকাশ:  ৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ‘অতিরক্ষণশীল আচরণ’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনার প্রিয় দেশ ছিল। তিনি নিজেই বলেছিলেন, ‘আমি যা দিয়েছি, ভারত চিরদিন তা মনে রাখবে।’ এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কী দিয়েছেন ভারতকে, যে ভারত তাঁর প্রতি এতটা বিগলিত হয়ে আছে?”

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে রিজভী বলেন, “শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে ভারত কোন ভিত্তিতে তাঁর ভিসার মেয়াদ বাড়াল? অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আবেদন করলেও ভারত তা উপেক্ষা করে ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। এটি কি তাঁকে পুরস্কৃত করার একটি উপায়?”

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা এই দেশের জনগণের স্বাধীনতা কেড়ে নিয়ে নিজেকে আজীবন সম্রাজ্ঞী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এজন্য তিনি পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন।”

রিজভী বলেন, ‘জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থে কর বর্ধিত করতে পারে না সরকার। আইএমএফের চাপে কর বাড়াতে পারে না সরকার। সরকারকে দেখতে হবে মানুষের পেটে ক্ষুধা আছে কি না, মানুষ ঠিকমতো খেতে পারছে কি না। এটিই হচ্ছে ড. ইউনূস সরকারের দায়িত্ব।’

জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নবীনবরণে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন গিয়াস, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক