• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরাপত্তাকর্মীর পিটুনিতে রক্তাক্ত প্রবাসী, গুনলেন জরিমানাও

   ৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পি.এম.
আহত নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন। ছবি: সংগৃহীত

ভিওডি বাংলা রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের পিটুনিতে রক্তাক্ত হন নরওয়েপ্রবাসী। সেই সঙ্গে উল্টো তাকেই গুনতে হয়েছে জরিমানা।গতকাল বুধবার রাতে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মো. ফারুক সুফিয়ানের মোবাইল কোর্ট নরওয়েপ্রবাসী সাঈদ উদ্দিনকে জরিমানা করেন। তার বিরুদ্ধে ১৯৮০ দণ্ডবিধির ১৮৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধারায় সরকারি কর্মচারীকে হুমকি কিংবা তার কর্তব্য পালনে বাধা সৃষ্টির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ দুই বছরের জেল বা জরিমানা কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন।

প্রসঙ্গত, রাত সোয়া ৯টার দিকে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিন বিমানবন্দরের ২ নম্বর ক্যানোপি গেট দিয়ে বেরিয়ে আসেন। গেট সংলগ্ন ডান পাশে দাঁড়ানো অবস্থায় এক এভসেক সদস্যের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এই যাত্রী উত্তেজিত হয়ে ওই নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন। এর পরপরই অন্যান্য এভসেক ও আনসার সদস্যরা সাঈদকে কনকর্স হলের দিকে নিয়ে যায়।

এ সময় সাত-আট জন মিলে তাকে বেদম মারপিট করে। এতে করে সাঈদের মাথা-মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়। পরে সেখান থেকে সাঈদ বেরিয়ে আসলে এমন পরিস্থিতি দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে এভসেক সদস্যরা তাকেসহ তার আত্মীয়স্বজন সবাইকে আবারও ভেতরে নিয়ে যায়। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ চেপে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মারপিটের শিকার যাত্রীর রক্তমাখা শরীর ও কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

ভিডিওতে মারপিটের শিকার ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘আপনারা পাঁচ-ছয় জন ধরে আমাকে মারছেন।’ তার পাশে থাকা এভসেক সদস্য বলছেন, ‘আমাকে ধাক্কা দিলেন। আমি কি সাধারণ মানুষ? আমার ইউনিফর্ম আছে।’ তখন আহত ব্যক্তিটি বলছেন, ‘আমার কথা শোনেন ভাইয়া, আমি (ধাক্কা) দেইনি।’

এবিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম লিখিত আকারে তার বক্তব্যে আহত যাত্রীর নাম উল্লেখ না করেই বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ক্যানোপি-২ এর সামনে দুজন যাত্রীর কর্তৃক বিমানবন্দরের একজন নিরাপত্তা সদস্যকে শারীরিকভাবে আঘাতের ঘটনা ঘটে।’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ছিনতাই চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ অস্ত্রসহ গ্রেপ্তার
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি
ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে ডিএমপি